নওগাঁতে র্যাবের অভিযান, ৪ হাজার ৯শ’ ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক যুবক আটক।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে ৩১ অক্টোবর রবিবার দিনগত রাতে নওগাঁর বদলগাছি থানাধীন সাগরপুর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ৪ হাজার ৯শ’ ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ ইউসুফ আলী (২২) নামে এক যুবককে আটক করেন।
আটককৃত যুবক বদলগাছী উপজেলার সাগরপুর গ্রামের মৃত ছানোয়ার হোসেন এর ছেলে।
সত্যতা নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে প্রতিবেদককে জানানো হয়, ইয়াবা ট্যাবলেট সহ ঐ যুবককে হাতেনাতে আটক করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে অভিনব কায়দায় দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিলো বলেও স্বিকার করেছেন।
You must be logged in to post a comment.