সাইফুল ইসলাম।।
চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত “দৈনিক সময়ের সমীকরণ” পত্রিকার ৪ বছর পূর্তি উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ প্রেসক্লাবে শনিবার রাত ৮ টার সময় কেক কাটা, আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সরোজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি “দৈনিক গনমুক্তি” পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি জনাব আরিফুল ইসলাম লিন্টুর সভাপতিত্বে কেক কাটা ও দোয়া অনুষ্ঠানে হিসাবে উপস্থিত ছিলেন, ডাকবাংলা ত্রিমহনীর ও সরোগঞ্জ বাজারের বিশিষ্ট চাউল ব্যবসায়ী কামাল উদ্দিন, মুস্তাফিজুর রহমান রানা, প্রেসক্লাবের সহ-সভাপতি বুলবুল আহম্মেদ শিপন, সাধারণ সম্পাদক এম,এস,জেড আলম সুমন, প্রচার সম্পাদক ইকরামুল হক, ত্রাণ বিষায়ক সম্পাদক সমির উদ্দিন, সাইফুল ইসলাম, সদস্য আল-আমিন শেখ, মামুনুর রশিদ প্রমূখ।
You must be logged in to post a comment.