‘দুপুর ঠাকুরপো’র নতুন এই বৌদিকে চেনেন?

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২০ জুলাই, ২০১৮, ৪:৫৭ অপরাহ্ন

বিনোদন ডেস্ক।।

‘ঝুমা বৌদি’কে তো আপনি দেখেছেন। ঠিকই ধরেছেন, ‘দুপুর ঠাকুরপো’র দ্বিতীয় সিজনের ঝুমা বৌদি অর্থাত্ মোনালিসা। তিনি তো ইতিমধ্যেই জনপ্রিয়। তবে আরও এক বৌদি কিন্তু এই সিজনে নজর কেড়েছে দর্শকদের। তিনি ঋ।

বোল্ড সিনে ঋ-কে এর আগেও অনস্ক্রিন দেখেছেন দর্শক। তবে এই ধরনের চরিত্র এই প্রথম। পরিচালক অয়ন চক্রবর্তী জানালেন, এই বৌদি রিহ্যাবে নিজের ঠাকুরপোকে নিয়ে এসেছেন। পরিচালকের কথায়, ‘‘ঋ-র চরিত্রের আলাদা কোনও নাম সে ভাবে নেই। কিন্তু রিহ্যাবে এসে তিনি চাইছেন, ঠাকুরপোকে এমন ভাবে ভাল করে দেওয়া হোক যাতে ঋ ছাড়া আর কারও দিকে না তাকায় সে।’’

‘দুপুর ঠাকুরপো’-তে ঋ আসলে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। অভিনেত্রীর কথায়, ‘‘কমেডি ক্যারেক্টার, সেনসুয়ালিটি আছে। এত চেনা ইউনিট তাই ছোট চরিত্র হলেও রাজি হলাম।’’

আপাতত একের পর এক ওয়েব সিরিজে কাজ করছেন ঋ। জয় গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশনে আসন্ন একটি ওয়েব সিরিজেও অন্য রকমের একটি চরিত্রে দেখা যাবে তাঁকে।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ