দুপচাঁচিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ই মার্চ উপলক্ষে ভাষণ রচনা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৮ মার্চ, ২০২০, ১০:৩৮ পূর্বাহ্ন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি।।

জাতির  পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বঙ্গবন্ধুর ভাষণ, রচনা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুুরে বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন এর সভাপতিত্বে ও শিক্ষক আবু সাঈদ এর পরিচালনায় পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ ফজলুল হক, বিশেষ অথিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুল মজিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, মুক্তিযোদ্ধা অধীর চক্রবর্তী, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কালাম মোস্তফা প্রমুখ।

এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ