দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি।।
সোমবার (১৩ জানুয়ারী) দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে মেয়র পদে সাবেক মেয়র বিএনপি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম (ধানের শীষ) প্রতীক ৬হাজার ৬’শ ৫৬ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসেন(জগ) প্রতীক পেয়েছেন ৫হাজার ৬’শ ৪২ ভোট।
এছাড়াও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক রানা(নৌকা) প্রতীক পেয়েছেন ১হাজার ২৯ ভোট ও স্বতন্ত্র প্রার্থী হাজী আহম্মেদ আলী (মোবাইল ফোন) প্রতীক পেয়েছেন ৩’শ ৩৪ ভোট। এ পৌরসভার ১৬হাজার ৭’শ ৬৩জন ভোটারের মধ্যে ১৩হাজার ৬’শ ৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট প্রদানের হার ৮১। পৌরসভার ৯টি ওয়ার্ডে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে বিরতিহীনভাবে ভোট গ্রহন করা হয়।
রির্টার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী (ধানের শীষ) প্রতীক ৬হাজার ৬’শ ৫৬ভোট পেয়ে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
You must be logged in to post a comment.