দুপচাঁচিয়া পৌরসভার উদ্যোগে হাত ধোয়া ব্যবস্থা উদ্বোধন

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২২ মার্চ, ২০২০, ৭:৪০ অপরাহ্ন

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি।।

করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য সুরক্ষার জন্য দুপচাঁচিয়া পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ১১টি স্থানে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থাপনার উদ্বোধন করা হয়েছে।

গতকাল শনিবার বিকালে সিও অফিস বাসস্ট্যান্ড যাত্রী ছাউনীতে হাত ধোয়া ব্যবস্থাপনার উদ্বোধন করেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম।

এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আকরাম হোসেন, আব্দুস সালাম আলম, রেজানুর তালুকদার রাজিব, ব্যবসায়ী শাহীনুর ইসলাম, আলী হাসান, ফিরোজ আহম্মেদ প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ