দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি।।
দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার উপজেলা প্রতিনিধি এম,ডি শিমুল এর শ্বাশুড়ী রোকেয়া বেগম(৬৭) হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোববার দিবাগত রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহে রাজেউন)।
তিনি দুপচাঁচিয়া উপজেলার তালোড়া গয়াবান্ধা চৌধুরীপাড়ার আব্দুস সাত্তারের স্ত্রী। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে, ৩ মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখেগেছেন। গতকাল সোমবার বাদ যোহর জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
তার মৃত্যুতে রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সহসভাপতি কামরুল হাসান লিটন, শহীদুর রহমান, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, যুগ্ম সম্পাদক আবু কালাম আজাদ, কোষাধ্যক্ষ অরবিন্দ কুমার দাস, দপ্তর সম্পাদক মোসফিকুর রহমান সবুজ, সাহিত্য সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, প্রচার সম্পাদক আবু রায়হান চৌধুরী, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জল চক্রবর্তী শিশির প্রমুখ।
You must be logged in to post a comment.