দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি।।
দুপচাঁচিয়ায় উপজেলার মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ঐতিহাসিক ৭ই মার্চ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও বঙ্গবন্ধু সহ শহীদের স্মরণে দোয়া।
এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আলহাজ¦ মাহবুবার রহমান তালুকদার মুকুলের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সুজ্জাত আলীর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ এর তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ ফজলুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহসভাপতি তপন, পৌর আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ আবুল বাশার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল করিম, মুক্তিযোদ্ধা সামছুদ্দিন, মুক্তিযোদ্ধা এটিএম আমিনুল হক, উপজেলা বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের আহবায়ক নূর মোহাম্মদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সাবেক ব্যাংকার আজিজুল হক প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোহসিন আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম.সরওয়ার খান, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাগণ।
You must be logged in to post a comment.