দুপচাঁচিয়ায় মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালিত

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০, ৪:০৫ অপরাহ্ন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি।।

বগুড়া জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুপচাঁচিয়া মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে প্রতিষ্ঠানের হলরুমে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি মুক্তিযোদ্ধা সুজ্জাত আলীর সভাপতিত্বে ও অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সহসভাপতি মুক্তিযোদ্ধা মাহবুবার রহমান তালুকদার মুকুল, সদস্য মুক্তিযোদ্ধা বেলাল হোসেন, আব্দুল করিম, আতাবুর রহমান, মোকলেছার রহমান, আফজাল হোসেন শিক্ষক পঙ্কজ কুমার, অনুপ চৌধুরী, মাওঃ নজরুল ইসলাম।

পরে মরহুমের রুগের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ