বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়ার সিও অফিস বাসস্ট্যান্ডে ৫ই ডিসেম্বর শনিবার ভোরে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছেন।
নিহত সেনাবাহিনীর সদস্য মামুনুর রশিদ (৩৭) নওগাঁ জেলার বদলগাছির আরজি পাঁচঘড়িয়া গ্রামের মোসলেম আলী মন্ডলের ছেলে। তিনি বগুড়া ক্যান্টমেন্টের সেনাবাহিনীর কর্পোরাল পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীর সদস্য মামুনুর রশিদ ঘটনার দিন ভোরে মোটরসাইকেল যোগে বগুড়া থেকে নওগাঁর দিকে যাচ্ছিলেন। এসময় একই দিক থেকে আসা মাইক্রোবাসটি তাঁকে পেছন দিক থেকে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর ছিটকে পড়েন। মাইক্রোবাসটির পেছনের চাকা তাঁর মাথার ওপর দিয়ে যাওয়ায় তিনি ঘটনাস্থলে মারা যান।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) হাসান আলী বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিহতের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছোটভাই আব্দুস সালাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
You must be logged in to post a comment.