দুপচাঁচিয়ায় বিদ্যুৎ চুরির দায়ে ৫লাখ টাকা জরিমানা

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০, ৪:০৯ অপরাহ্ন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি।।

বগুড়ার দুপচাঁচিয়ায় গতকাল ১৬ই ফেব্রুয়ারী সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পল্লী বিদ্যুতের লাইন চুরি করে ব্যবহার অভিযোগে মঞ্জু কেবল নেটওয়ার্কের মালিক সৈয়দ ইউসুফ আলীর বিদ্যুৎ আইন ২০১৮ এর ৩২(২) নং ধারা মতে ৫লাখ টাকা জরিমানা আদায় করেছে ভাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন এ অভিযান পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের ডিজিএম মোনোয়ারুল ইসলাম ফিরোজী, এজিএম আব্দুস ছালাম, জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুল মালেক, এইসি নির্মল রায়, থানার এসআই ইউনুছ আলী।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ