আলাল হোসাইন, দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি।।
দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে সুশাসনের জন্য নাগরিক(সুজন) ও পিস প্রেসার গ্রুপ(পিপিজি) এর উদ্যোগে জনগনের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকালে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় সুজন উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদের সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্ট রাজশাহীর প্রোগ্রাম অফিসার আছির উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইকবাল হোসেন, সুজন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাস তুহিন, স্বতন্ত্র মেয়র প্রার্থী বর্তমান মেয়র বর্তমান মেয়র বেলাল হোসেন, আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী এনামুল হক রানা, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, ও স্বতন্ত্র প্রার্থী হাজী আহম্মেদ আলী, উপজেলা সুজনের সহসভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক আনোয়ারুল আজাদ লিটন, পিপিজির কো-অর্ডিনেটর মোছাব্বর হাসান মুছা, পিস আম্বাসেডর নাজমুল ইসলাম প্রমুখ।
এ সময় পৌরসভা নির্বাচন অংশগ্রহণকারী সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীগণসহ পৌর এলাকার ভোটারবৃন্দ উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.