আলাল হোসাইন, দুপচাঁচিয়া বগুড়া।।
দুপচাঁচিয়ায় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কর্তন ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা প্রেসক্লাবে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার উপজেলা প্রতিনিধি একেএম সুলতান মাহমুদ শিমুলের সভাপতিত্বে ও ক্লাবের যুগ্ম সম্পাদক আবু কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সহসভাপতি কামরুল হাসান লিটন, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, সহপ্রচার সম্পাদক উজ্জল চক্রবর্তী শিশির প্রমুখ।
এসময় ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পত্রিকার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
You must be logged in to post a comment.