আলাল হোসাইন, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি।।
চলতি মৌসুমে বগুড়ার দুপচাঁচিয়ার মাঠে উচু জমিগুলোতে কৃষকরা চাষ করছেন শীতকালীন সবজি টমেটো। বছরজুড়ে যদিও কৃষকরা প্রধান দুটি ফসল ধান ও গম চাষে সম্পৃক্ত থাকলেও শীতজুড়ে সবজি চাষ নিয়ে ব্যস্ত এ অঞ্চলের কৃষকগন। তবে ভাল ফলন ও দামের আশায় সময়ের সাথে পাল্লা দিয়ে আবহাওয়া অনুকুলে থাকলে আগাম জাতের সবজিগুলো চাষ করে। সাধারনত এই অঞ্চলের কৃষকরা আলু ও সরিষা চাষের পাশাপাশি টমেটো চাষেও আগ্রহী।
উপজেলার সদর ইউনিয়নের হাট সাজাপুর গ্রামের টমেটো চাষী মেহেদী হাসান বলেন, অভাব অনোটনের সংসারে হাল ধরতে গিয়ে লেখাপড়া ছেড়ে কৃষি কাজের সাথে সম্পৃক্ত হয়েছি। গত তিন বছর যাবত অন্যের জমি লিজ নিয়ে টমেটো চাষ করে লাভবান হয়েছি ।
চলতি মৌসুমেও লিজ নেওয়া ২০ শতাংশ জমিতে মিন্টু জাতের টমেটো চাষের জন্য মাটি উপযুক্ত করি। উপজেলা কৃষি অফিসের পরামর্শে গত অক্টোবর মাসে বীজ বপন করি। যা নভেম্বর শেষ থেকেই টমেটো বিক্রি শুরু হয়েছে। বাজার ভাল থাকায় জমি থেকেই ৪৫-৫০ টাকা দরে টমেটো পাইকারী বিক্রয় হচ্ছে। জমি প্রস্তুত, সার, বীজ, ঔষধ, ও পরিচর্যা বাবদ ২৫ থেকে ৩০হাজার টাকা খরচ হয়েছে। এখন পর্যন্ত ৮০হাজার টাকার টমেটো বিক্রয় করেছি। আবহাওয়া ভাল থাকায় টমেটোতে যেন উৎপাদনের জোয়ার এসেছে। ভাল দাম ও উচ্চ ফলন হওয়ায় আশা করছি চলতি মৌসুমে সব খরচ বাদে ১লক্ষ ৩০হাজার টাকা লাভ করা সম্ভব।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজেদুল আলম বলেন, এ অঞ্চল কৃষি প্রধান হলেও বছর জুড়ে সবজি চাষ তুলনা মূলক কম। তবে কৃষিতে ধান গম সহ সব ধরনের সবজি চাষে এ অঞ্চলের কৃষকরা উপজেলা কৃষি অফিসের পরামর্শে নিয়ে থাকে। কৃষি কাজের ধরন অনুযায়ী আমরা কৃষকদের সব ধরনের সহযোগিতা করে থাকি।
You must be logged in to post a comment.