দুপচাঁচিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০, ৬:০২ অপরাহ্ন

আলাল হোসাইন, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি।।

‘দুর্যোগ ঝুঁকিহ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও দুপচাঁচিয়া দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস র‌্যালি, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে এক র‌্যালি বের হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ ক্যাম্পাস মাঠে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দুপচাঁচিয়া ইউনিটের ইনচার্জ রফিকুল ইসলামের নেতৃত্বে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচএম আশরাফুল আরেফীনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম।

এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, বেলাল হোসেন, আব্দুল মালেক সরকার, উপজেলা প্রকৌশলী রবিউল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামনাশিষ সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা তথ্য অফিসার শাহরিন সুলতানা, সহকারী উপজেলা প্রকৌশলী শা-রিদ-শাহনেওয়াজ, উপজেলা তথ্য ও প্রযুক্তি কার্যালয়ের প্রোগ্রামার দেব্রত কুমার, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সাবেক ব্যাংকার আজিজুল হক, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহীদুর রহমান কয়েন, শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ