দুপচাঁচিয়ায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের চারতলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার উপজেলা পরিষদের পার্শ্বে এ ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক প্রামানিক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবু তাহির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামনাশিস সরকার, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের সহকারী প্রকৌশলী শাকিউল ইসলাম, উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি মাওঃ আজিজুর রহমান, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার নূর আলম প্রমুখ।
চারতলা এ ভবনের ভিত্তি ও প্রথম তলা রাজস্ব খাতের আওতায় ৩২ লাখ ৬৪হাজার ২৫টাকা ব্যয়ে বগুড়ার মেসার্স নূর আলম ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।
You must be logged in to post a comment.