দুপচাঁচিয়ার পল্লীতে মন্দিরে দুঃসাহসিক চুরি

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০, ৯:২০ অপরাহ্ন

আলাল হোসাইন, দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি ।।

দুপচাঁচিয়ার কইল ঠাকুরপাড়া কালাচাঁদ বিগ্রহ মন্দিরের দরজার তালা কেটে দুঃসাহসিক চুরি হয়েছে। গত শুক্রবার রাতের কোন এক সময়ে  মন্দিরে এ চুরির ঘটনা ঘটে।

মন্দির কর্তৃপক্ষ সূত্র জানা যায়, মন্দিরে রক্ষিত ৩টি পিতল ও ২টি মাটির প্রতিমা, ১টি রূপার বাঁশি, ৩টি স্বর্নের মুকুট, ১টি রূপার মুকুট, ২টি স্বর্নের নাকের নথ, ২টি স্বর্নের চুরি, ১টি স্বর্নের টিকলী, ৪টি রূপার তোরা, ১টি পিতলের পঞ্চপ্রদীপ এবং দান বক্স ভেঙ্গে প্রায় ৮-৯হাজার নগদ টাকা চোরেরা চুরি করে নিয়ে যায়। পরদিন শনিবার সকালে স্থানীয় লোকজন কইল গ্রামের উত্তর পার্শ্বে রেল লাইনের ধার থেকে ভাঙ্গা অবস্থায় ২টি মাটির প্রতিমা উদ্ধার করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দুপচাঁচিয়ার থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, চুরি যাওয়া প্রতিমা সহ অন্যান্য সামগ্রী উদ্ধারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ