প্রতীকী ছবি
আলাল হোসাইন, দুপচাঁচিয়া, বগুড়া।।
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ইসলামপুর খাঁ পাড়ার ষ্টিলব্যবসায়ী মাহফুজুর রহমান খানের মেয়ে মোবাশ্বিরা (৪) ও মাহফুজর রহমানের ছোট ভাই প্রতিবন্ধি মাসুমের পাঁচ বছরের ছেলে নিরব বাড়ির পাশের পুকুরে পড়ে মৃত্যু হয়।
১৫ই মে শুক্রবার দুপরে বাড়ির পাশের খেলতে গিয়ে তারা পুকুরে ডুবে যায়। অনেক খোজাখুজি করে না পেয়ে ঘন্টা দুয়েক পর লাশ পানিতে ভেসে ওঠে।
দুপচাঁচিয়া সদর ইউপি সদস্য ফিরোজ আহমেদ তরফদার লিটন বলেন, বাচ্চা দুটো এক সাথে খেলাধুলা করতো প্রতিদিনের ন্যায় খেলতে গিয়ে অসাবধানতা বসতঃ পুকুরে পরে ডুবে মারা যায়।
You must be logged in to post a comment.