আর, আর চৌধুরী, নওগাঁ ।।
নওগাঁয় আপত্তিকর অবস্থায় দুই সন্তানের জননী ও তিন সন্তানের জনক কথিত পরক্রিয়া প্রেমিক -প্রেমিকা যুগলকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে গ্রামের লোকজন। আটক দেলোয়ার হোসেন (৫৫) নওগাঁর মান্দা উপজেলার বৈলশিং গ্রামের জংলিপাড়ার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে এবং রাশেদা বেওয়া (৪৮) ও একই গ্রামের দিঘিপাড়ার মৃত গুল মোহাম্মাদ এর স্ত্রী। শনিবার সন্ধ্যায় নওগাঁর মান্দা উপজেলার কুশুম্বা গ্রামের রফিক উদ্দিনের ঘরে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা তাদেরকে আটক করে রাখেন। আটক করে রাখার খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তাদের থানা হেফাজতে নিয়ে পরে দুই সন্তানের জননী কথিত পরক্রিয়া প্রেমিকা বাদি হয়ে প্রেমিক ও আশ্রয়দাতা বাড়ি আলার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনাটি জানাজানির পর এলাকার লেঅকজনের মধ্যে বেশ চাঞ্চেল্যর সৃষ্টি করেছে।
মামলা ও স্থানিয় সূত্রে সূত্রে জানা যায়, মোবাইল ফোনের মাধ্যমে দুই সন্তানের জননী রাশেদা বেওয়ার সাথে তিন সন্তানের জনক দেলোয়ার হোসেনের প্রায় ৪ বছর আগে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠেছিল। এরি ধারাবাহিকতায় ঘটনার দিন দেলোয়ার হোসেন ওই বাড়িতে ডেকে নেয় তার কথিত পরক্রিয়া প্রেমিকাকে। সন্ধ্যা সাড়ে ৬ টারদিকে তাদের আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানিয় লোকজন।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, রাতে রাশেদা বেওয়া বাদি হয়ে অভিযুক্ত দেলোয়ার হোসেন এবং বাড়ি মালিক রফিক উদ্দিনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। বাদি রাশেদা বেওয়াকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
থানার ওসি মাহবুব আলম জানান, খবরের ভিত্তিতে থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম রাতে ওই বাড়িতে গিয়ে দেলোয়ার হোসেনকে আটক করেন। রাতে আটককৃত দেলোয়ার হোসেন এবং বাড়ি মালিক রফিক উদ্দিনকে আসামী করে একটি মামলা দায়ের করেন ধর্ষনের শিকার রাশেদা বেওয়া। পরদিন রবিবার সকালে আটক দেলোয়ার হোসেনকে আদালতের মাধ্যমে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রির্পোট পেলে এবং তদন্ত সাপেক্ষে বিস্তারিত ঘটনা জানা যাবে বলেও জানিয়েছেন তিনি।
You must be logged in to post a comment.