দক্ষ নেতৃত্বে উদ্ধার কার্য্যক্রম পরিচালনায় বেচে গেল ট্রাক চালকের জীবন

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১১ জানুয়ারী, ২০২০, ৪:৩৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক।।

খুলনা বাইপাস সড়কে আড়ংঘাটা নামক স্থানে ট্রাকে ট্রাকে সংঘর্ষ হয়।

খুলনা সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সাঈদুজ্জামান নিজস্ব প্রতিবেদককে জানান যে, শনিবার ভোর ৭:৪০ মিনিটে সময় খুলনা বাইবাস সড়কে আড়ংঘাটা নামক স্থনে ট্রাকে ট্রাকে সংঘর্ষ সংবাদ পেয়ে খুলনা সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সাঈদুজ্জামান এর নেতৃত্বে  ০১ টি রেসকিউ টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে গিয়ে দেখেন যে,দুর্ঘটনায় কবলিত ট্রাকের ভিতরে চালক আটকা পড়া আছে।তার নেতৃত্বে খুলনা সদর ও দৌলতপুর ফায়ার স্টেশনের ০২ টি রেসকিউ টিম প্রায় আধাঘন্টা  যৌথপ্রচেষ্টায় ট্রাক চালককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় এবং ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্সের মাধ্যমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পৌছে দেয়।

আটকা পড়া ব্যক্তি মোঃ ইব্রাহিম(৩৫) যশোর জেলার চৌগাছার বাসিন্দা মোঃ ইদ্রিস আলীর ছেলে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ