তাড়াশে সাপ্তাহিক চলনবিল বার্তার ৩য় বছর পেরিয়ে ৪র্থ বছরে পদার্পণ 

সলঙ্গা(সিরাজগঞ্জ) থেকে ফারুক আহমেদঃ
শুক্রবার, ১০ জুলাই, ২০২০, ৯:০০ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার ৩য় বছর পেরিয়ে ৪র্থ বছরে পদার্পণ করেছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলা পাবলিক লাইব্রেরী হল রুমে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক চলনবিল বার্তার সম্পাদক মন্ডলীর সভাপতি এম রহমত উল্লাহ।

সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবদুর রাজ্জাক রাজু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা পরিষদের

চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।

এ সময় সন্মানিত অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ টাইগার টেলিভিশনের সিও আলহাজ্ব নুরুল ইসলাম উজ্জ্বল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি-প্রাবন্ধিক গাজী সৈয়দ শুকুর মাহমুদ ,তাড়াশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য লতিফ সরকার, অধ্যপক শামসুর রহমান ও সৈয়দ সাইদুর রহমান সাইদ তাড়াশ রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি এম মামুন হুসেইন, তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, সহ- সভাপতি এম এ মাজিদ, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক হাদিউল হৃদয়, কোক্ষাধ্যক রোসনা খাতুন রূপা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাব্বির মির্জা, দপ্তর সম্পাদক রুমান হোসেন উজ্জ্বল, সাপ্তাহিক চলনবিল বার্তার ভাঙ্গুড়া প্রতিনিধি মো: আক্কাস আলী সলংগা প্রতিনিধি ডাক্তার মোঃ ফারুক আহম্মেদ প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ