তাসলিমা পাটোয়ারি’র কবিতা

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮, ৯:০৬ অপরাহ্ন

সুশ্রী কাক

-তাসলিমা পাটোয়ারি

ডাস্টবিনের ঐ ময়লা যখন
হবেনা পাক-সাফ,
করবে তোমায় মনে সবাই
জানো কি তা কাক।

মরে যখন পড়ে থাকো
রাস্তার ঐ মোড়ে,
একটু পুতে দেয়না কেউ
দু’হাত দিয়ে ধরে।

খাবার যখন ফেলা হয়
রাস্তায় -ডাস্টবিনে,
তখন তুমিই করো সাফ
টাকা-পয়সা বিনে।

একটি কাক মরলে হয়
হাজার কাকের সমাবেশ,
মানুষ হয়েও অধম মোরা
লজ্জার নাইতো শেষ।

কাবিল যখন ভাইকে মারলো
কেউ ছিলোনা পাশে,
ঠিক তখনি তোমাকে পাই
শিক্ষা দিতে পাশে।

কাক তুমি আল্লাহর এক
শ্রেষ্ঠ নেয়ামত,
তিনিই দিলেন তোমার মাঝে
হজমের কেরামত।

সবাই বইয়ে পড়ি তুমি
প্রকৃতির ঝাড়ুদার,
মরে যখন গন্ধ ছড়াও
হয়নাতো সমাদার।

সবাই তোমায় বলে কর্কশ
দেখতে বড়ই কুশ্রী,
সেই কুশ্রীই বয়ে আনে
প্রকৃতিতে সুশ্রী।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ