তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েশী রায়ের প্রতিবাদে নওগাঁয় জেলা শ্রমিক দলের মানব বন্ধন

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২২ অক্টোবর, ২০১৮, ৮:০৭ অপরাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ ।।

আওয়ামী সরকার কর্তৃক তারেক রহমানের ফরমায়েশী রায়ের প্রতিবাদে নওগাঁয় মানব বন্ধন কর্মসূচি পালন করেছে জেলা জাতীয়বাদী শ্রমিক দল।

সোমবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে শহরের মুক্তির মোড় নওজোয়ান মাঠের সামনের প্রধান সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন কর্মসূচি পালিত হয়। মানব বন্ধন চলাকালে জেলা শ্রমিক দলের সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা লেঃ কর্নেল আব্দুল লতিফ খান, সাবেক এমপি রায়হান আকতার রনি, জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম টুকু ও আমিনুল হক বেলাল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ওরফে ভিপি রানা, শহর বিএনপির আহবায়ক নাছির উদ্দীন আহমেদ, শ্রমিক দলের সাধারন সম্পাদক প্রদীপ কুমার, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক ও আলম হোসেন, জেলা মহিলা দলের সদস্য সচিব শবনম মোস্তারী কলি, নারী নেত্রী রিনা পারভীন, জেলা যুবদল সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারন সম্পাদক খায়রুল ইসলাম গোল্ডেন, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মামুন বিন ইসলাম দোহাসহ প্রমুখ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। বক্তারা ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দের উপর ফরমায়েশী রায়ের তিব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ