ঢাকাস্হ শ্রীপুর উপজেলা সমিতি মাগুরার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা  

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৭ মে, ২০১৯, ১১:০৫ অপরাহ্ন

 

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।। 
 ঢাকাস্হ শ্রীপুর উপজেলা সমিতির মাগুরার উদ্যোগে আজ ১৭ মে শুক্রবার ঢাকায় নীলক্ষেত বৃহত্তর যশোর সমিতি ভবনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর।  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকাস্হ শ্রীপুর উপজেলা সমিতির আহ্বায়ক জনাব লেঃ কর্নেল (অবঃ) গোলাম মাওলা।  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন  ঢাকাস্হ বৃহত্তর যশোর সমিতির সাবেক  সাধারণ সম্পাদক ও ঢাকাস্হ শ্রীপুর উপজেলা সমিতির সদস্য সচিব জনাব কাজী রফিকুল ইসলাম,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সিনিয়র সচিব জনাব কাজী শফিকুল আযম,ডি আই জি জনাব মফিজ উদ্দীন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব জনাব মুস্তাইন বিল্লাহ বিপ্লব,ঢাকাস্হ মাগুরা জেলা সমিতির সিনিয়র সহ-সভাপতি জনাব এ্যাড. কাজী রেজাউল হোসেন,সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা জনাব পঙ্কজ কুমার সাহা,মিয়া মাসুদুর রহমান,তমিজউদ্দীন সহ আরো অনেকে।  অনুষ্ঠানে বক্তারা ঢাকাস্হ শ্রীপুর উপজেলাবাসির বিভিন্ন সমস্যা সমাধান ও শ্রীপুর উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বেগবান রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।এবং আহ্বায়ক কমিটিকে ২০ জুনের মধ্যে ঢাকাস্হ শ্রীপুর উপজেলা সমিতির পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়ার আহ্বান জা…
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ