সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদ।।
ডেঙ্গু থেকে বাঁচতে সিরাজগঞ্জের সলঙ্গাতে একটি বাড়িতে দিনের বেলায় মশার ভয়ে ঘরের ভিতর মশারি টাঙিয়ে মশারির মধ্যে কয়েল জ্বালিয়ে প্রতিরোধ গড়ে তুলে ঘুমাতে দেখা গিয়েছে বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমেদকে। জানা যায়, সিরাজগঞ্জ সলঙ্গাতে মশার আধিক্যে জর্জরিত এলাকার আবাসিক অনআবাসিক বাড়িগুলি।
বিশিষ্ট ব্যবসায়ীক ফারুক আহমেদ সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা ধুবিল ইউপি ২নং ওয়ার্ড আমশড়া গ্রামের বসবাস করেন। মশার উপদ্রবে তার দুপুনের নিদ্রার রফাদফা। ডাঁশমাছির মত বড় বড় মশার কামড়ে তার শরীরে এলার্জি চলে এসেছে। এটা তো গেল একটা বাড়ির চিত্র। এই বাড়ির মতই সলঙ্গার প্রায় প্রত্যেক গ্রামের সকল বাড়ি ওয়ালাই অতিষ্ট মশার উপদ্রবে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস- আদলত, ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা সবখানেই মশার অধিক্যে জর্জরিত সলঙ্গার গ্রাম বাসি। বাসা-বাড়ি, মেস ও শিক্ষা ও প্রতিষ্ঠান মশার উপদ্রবের কথা জানিয়েছে শিক্ষার্থীরা।
গ্রামের প্রত্যেকটা বাড়িতে নিত্যদিনের সঙ্গী মশার কামড়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্লাসে মশার কামড় হজম করতে হচ্ছর শিক্ষার্থীদের। আমশড়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষার্থী ফাতেমা খাতুন জানান,মশর কামড়ে ক্লাসে বরাবরই মনোযোগ নষ্ট হয়। এমনকি মশার কামড়ে অতিষ্ঠ। বিষয়টা নিয়ে বিব্রত খোদ সলঙ্গা ডিগ্রী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ। গত সোমবার বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমেদসহ আরো কয়েক জনের সাথে কথা বললে তারা জানান, মশার অত্যাচারে অতিষ্ঠ তারা। মশারি টানিয়ে,কয়েল জ্বালিয়ে,ফ্যান চালিয়ে কাঁথা মুড়ি দিয়ে মশার কামড় থেকে রক্ষা পেতে প্রাণান্ত চেষ্টা করেন তারা। তবে খুব একটা লাভ হয় না তাতেও। এই সমস্যা সমাধানে সকল শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সরকারপক্ষ ও ইউনিয়নের মেম্বর – চেয়ারম্যানের হস্তক্ষেপ আশা করছেন তারা। মশার উপদ্র্যবে অতিষ্ঠ সলঙ্গাসহ তিনটি উপজেলার হাসপাতালের রোগীরাও। দিনের বেলাতেও বড় বড় মশার কামড়ে বিরক্তি প্রকাশ করেন রোগি ও তার আত্নীয় স্বজনেরা।
আবুল কালাম জানান,মশার অত্যাচারে দিনের বেলাতেও টেকা যায় না। তিনি আরো বললেন, দিনে দিনে বেড়েই চলছে মশার অত্যাচার। ঘরে বাইরে সবখানেই মশার অত্যাচার। এখন গ্রাম গঞ্জের একটি প্রধান সমস্যা মশা। আমাদের চাওয়া নিয়মিত মশা নিধন অভিযানের পাশাপাশি সলঙ্গা আশড়া ফিজিল ডিগ্রী মাদ্রাসার পতিত পুকুরটি এখন কচুরি পানাতে ভরা সে তো পুকুর নয় সে যেন মশার আবাস্থল।
এই পুকুরটির বর্জ্য পরিস্কার ও পরিচ্ছন্ন করে বিশেষ কোন পদক্ষেপ ও বা পদ্ধতি যেন সংশ্লষ্টি কর্তৃপক্ষ গ্রহণ করে। দাবি এলাকাবাসিসহ বিজ্ঞমহলের।
You must be logged in to post a comment.