নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘ডিজাইনার’ পদে নিয়োগ দেওয়া হবে। গাজীপুরে চাকরি করতে ইচ্ছুক যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
ডিজাইনার।
পদসংখ্যা
এই পদে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইন্ডাস্ট্রিয়াল প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর পূর্ববর্তী কাজের এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন। সঙ্গে কম্পিউটারে সাধারণ জ্ঞান ও অটোক্যাডে দক্ষতা থাকতে হবে। আবেদনের জন্য বয়স ন্যূনতম ২৪ বছর হতে হবে। নির্বাচিত প্রার্থীদের গাজীপুরে নিয়োগ দেওয়া হবে।
বেতন স্কেল
বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া
প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
আবেদন করা যাবে ১১ জুলাই, ২০১৯ পর্যন্ত।
You must be logged in to post a comment.