ডাকাত-চোরের নিরাপদ বিচরণ নওগাঁর পোরশায়

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯, ৮:৩৭ পূর্বাহ্ন

এনামুল হক, পোরশা (নওগাঁ) প্রধিনিধি।।

নওগাঁর পোরশায় বেড়েই চলেছে চুরি ও ছিনতাই। প্রায় প্রতিদিন ঘটছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। বসতবাড়ি ও দোকানপাট থেকে চুরি এবং রাস্তায় ছিনতাই এখন এ এলাকায় মানুষের আতঙ্ক।

এর মধ্যে বসতবাড়ীতে চোরের টার্গেট গবাদী পশু গরু ও মহিষ, মটরসাইকেল, সোনা ও টাকা পয়সাসহ মূল্যবান জিনিষপত্র। বিভিন্ন বাজার এবং মোড়ের দোকানপাট থেকে নগদ টাকা ও দোকানে থাকা মালামাল চুরি করে নিয়ে যাওয়া এবং রাস্তায় রাস্তার গাছ কেটে ব্যারিকেট দিয়ে গাড়ি থামিয়ে যাত্রীদের গলায় ধারালো অস্ত্র ধরে সোনা-গহনা, টাকা, মোবাইল এবং মটরসাইকেল ছিনতাই করে নিয়ে যাওয়া। গত এক সপ্তাহ ধরে এমনি কায়দায় গোটা পোরশা উপজেলা জুড়ে চলছে চুরি ছিনতাইয়ের এমনি ঘটনা। এসব ঘটনা ঘটছে সন্ধার পর থেকে ভোর পর্যন্ত। সন্ধা হলে বাইর থেকে বাড়ি ফিরতে, আবার বাড়ি থেকে বাইরে যেতেই আতঙ্ক আর ভয়। তাই সন্ধা নেমে আসলেই মানুষের মোনে আতঙ্ক আর ভয়ের সৃষ্টি হয়।

জানা গেছে, গত বুধবার রাতে উপজেলার ঘাটনগর ইউপির সোমনগর গ্রামের শিক্ষক রবিউল ইসলামের বাড়িতে গভীর রাতে সিঁধ কেটে চোর বাড়িতে প্রবেশ করে ৩টি গরু চুরি করে নিয়ে যায়। একই রাতে ঐ গ্রামে আরও ৩টি বাড়িতে সিঁধ কাটে চুরি করার প্রস্ততি নিলে বাড়িতে থাকা লোকজন টের পেলে চোরেরা পালিয়ে যায়। পোরশা সদরের সুতরইল গ্রামের রেজাউল ইসলামের বাড়িতে গত রোববার রাতে সিঁদ কেটে চোর প্রবেশ করে তার মায়ের গলায় ধারালো অস্ত্রে ধরে সোনা, টাকা, মোবাইলসহ বাড়িতে থাকা চাল ও ডালসহ মূল্যবান জিনিষপত্র চুরি করে নিয়ে যায়। তেঁতুলিয়া ইউপির সহড়ন্দ গ্রামে কৃষক আব্বাছ আলীর বাড়িতে গত রোববার গভীর রাতে চোর সিঁধ কেটে বাড়িতে প্রবেশ করার চেষ্টা করে, এসময় বাড়িতে থাকা লোকজন টের পেলে চোর পালিয়ে যায়। একই গ্রামের মোড়ে মতিউর রহমানের কীটনাশকের দোকানে গভীর রাতে চোর তালা ভেঙ্গে প্রবেশ করে কীটনাশক ও পেট্রোল তেল চুরি করে নিয়ে যায়। সোমবার রাতে সুতরইল-নিতপুর বড় ব্রীজ সংলগ্ন এলাকা থেকে সুতরইল গ্রামের আলমঙ্গীরের শ্যালো মেশিনের পাইপসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। গত বুধবার সুতরইল ডা. শাহ বশিরুল হক ম্যামোরিয়াল স্কুল থেকে স্কুল ভ্যানের ৩টি নতুন ব্যাটারী চুরি করে নিয়ে যায়।

তেঁতুলিয়া ইউপির বারিন্দা গ্রামের ভটভটি চালক মতিউর রহমান জানান, তিনি উপজেলার সারাইগাছী বাজার থেকে পার্শবর্তী রহনপুর বাজারে গত সোমবার ভোর রাতে চারা গাছ নিয়ে যাচ্ছিলেন। এসময় তেঁতুলিয়া বাজার সংলগ্ন রাস্তায় ব্যারিকেট দিয়ে বেশ কয়েকটি যানবাহন ডাকাতি করছিল। সকল গাড়িতে থাকা যাত্রী ও ড্রাইভারদের নিকট থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। মহিলা যাত্রীদের পরনে থাকা সোনা গহনা ছিনেয়ে নেয় বলেও জানান ভটভটি চালক মতিউর রহমান।
সারাইগাছী বাজারের পিকাপভ্যান চালক আব্দুল আলীম জানান, তিনি সবজি বোঝাই গাড়ি নিয়ে সারাইগাছী থেকে আড্ডা বাজার যাচ্ছিলেন। এসময় ডাকাতদল তার গাড়ী ব্যারিকেট দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ও মোবাইল কেড়ে নেয়। চলতি সপ্তাহে উপজেলার বেজোড়া বাজারের দুই নাইট গার্ডকে একদল ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে বেধে রেখে দোকানপাট ডাকাতি করার চেষ্টা করছিল। এসময় দুই নাইট গার্ডের ১জন কৌশলে পালিয়ে গেলে ডাকাতদলও পালিয়ে যায়। গত শুক্রবার বিকালে সারাইগাছী স্কুল মাঠে খাদ্যমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানস্থল থেকে দুটি মটরসাইকেল চুরি হয়। গাঙ্গুরিয়া ইউপির আমদা গ্রামের রাস্তায় সন্ধার পর টমটম চালককে আটক করে মোবাইল ও টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাই কারীরা।গাঙ্গুরিয়ার কাদিপুর গ্রামের সাইফুল মাষ্টার বলেন,মাগরিবের পরে অামরা কাদিপুর গ্রামের লোকজন গাঙ্গুরিয়া বাজার থেকে চোরের ভয়ে যেতে পারি না।এই রাস্তায় চোরেরা পথচারীদের উপর প্রায় অাক্রমন চালিয়ে টাকা ও মোবাইলসহ মুল্যবান জিনিস ছিনিয়ে নেয় এবং প্রচুর নির্যাতন করে।যার ফলে অামরা মাগরিবের পর এই রাস্তা দিয়ে চলাফেরা বন্ধ করে দিয়েছি।  সব মিলিয়ে এখন পোরশা উপজেলার সাধারন মানুষ অনেক আতঙ্কের মধ্যে রয়েছেন।

এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান বলেন, আমরা ইতোমধ্যে ব্যবস্থা গ্রহন করেছি। প্রতিটি রাস্তা এবং বাজারে তিনি পুলিশের টহলের ব্যবস্থা করবেন বলে জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ