ঝিনাইদহ-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে এ পর্যন্ত মনোনয়ন প্রত্যাশী দেড় ডজন

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮, ১০:০৩ অপরাহ্ন

এন আই শান্ত, কোটচাঁদপুর, (ঝিনাইদহ)।।

আগামী ৩০ তারিখ (রবিবার)একাদশ জাতীয় সংসদে নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে এ পর্যন্ত দেড় ডজন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষায়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খাঁন শিমুল,বিএনপির কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান,ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা ও কোটচাঁদপুর উপজেলা বিএনপি’র সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি তারেকুজ্জামান তারেক, ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা ও মহেশপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব লতিফুর রহমান চৌধুরী বাবলু,মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান মমিন,সাবেক এমপি শহিদুল ইসলাম মাস্টারের জৈষ্ঠ্য পুত্র ও মহেশপুর উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি,কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি কোটচাঁদপুর পৌরসভার সাবেক মেয়র সালাউদ্দিন বুলবুল সিডল,মহেশপুর পৌরসভার সাবেক মেয়র এ্যাড. আমিরুল ইসলাম খান চুন্নু,ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল,কোটচাঁদপুর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান একরামুল হক,মহেশপুর পৌর বিএনপি’র সাধারন সম্পাদক শাহ জামান মোহন,মহেশপুর উপজেলা বিএনপি’ সহ-সভাপতি মাহফুজুল হক বাবু,মহেশপুর বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. আব্বাস আলী,কোটচাঁদপুর যুবদল নেতা হায়দার আলী,মহেশপুর সাবেক যুবদলের সভাপতি দবির হোসেন।

বুধবার বিকাল ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দলীয় মনোনয়ন পত্র কেনার জন্য আরো অনেকেই অপেক্ষা করছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ