শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহে কথন সাংস্কৃতিক সংসদ (কসাস)’র দশম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৩ জুলাই ২০১৮ সোমবার সকালে সরকারি কেসি কলেজ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে কলেজ চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।
কসাসের সভাপতি উম্মে সায়মা জয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বি এম রেজাউল করিম।
বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, সরকারি কেসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. এ কে এম সাইফুর রশীদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ারুল হক লাল ও কসাসের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান।