ঝিনাইদহের মহেশপুরে কোরআন ছবক অনু্ষ্ঠান অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮, ৮:০৮ অপরাহ্ন

এন আই শান্ত, কোটচাঁদপুর, ঝিনাইদহ।।

রবিবার (২৮ অক্টোবর)  সকাল ৮ ঘটিকার সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের মালাধরপুর খাঁন পাড়া জামে মসজিদে ৩০ জন শিশু কোরআন শরীফ ছবক নেওয়ার মাধ্যমে শুরু হলো কোরআন পড়া।

ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মালাধরপুর খাঁন পাড়া জামে মসজিদে মসজিদ ভিত্তক শিশু কোরান পড়া কেন্দ্রে ৩৫ জন শিশু বর্তমানে কোরআন পড়া শেখে। তার মধ্যে এবার একসাথে ৩০ জন শিশু কোরআন এর ছবক পেল। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার জনাব মোঃ আসাদুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে ছিলেন ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মোঃ কলিম উদ্দিন, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোঃ আল আমিন, মালাধরপুর দাখিল মাদ্রাসার সুপার জনাব মোঃ মিজানুর রহমান, মালাধরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আমিনুর রহমান এছাড়া উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহ: শিক্ষক ( অব:) আলহাজ্জ মোঃ ইসাহক আলী।

অনু্ষ্ঠান পরিচালনায় ছিলেন ইসলামী ফাউন্ডেশনের অত্র মসজিদ ভিত্তিক শিশু শিক্ষার শিক্ষক জনাব মোঃ শহীদুল ইসলাম।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ