মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। একটু সহানূভূতি কী মানুষ পেতে পারে না ওবন্ধু। শিল্পী ভূপেন হাজারিকার অমর সেই গানের মহা মূল্যবান লাইন গুলো আমাদের হৃদয় অন্য ভাবে নাড়া দিয়ে যায়।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের দাস পাড়ার স্বামী পরিতাক্তা অসহায় মায়ের সন্তান আলিম (১০) গত ২৩ জুন দুপুরে নিজ বাড়ির নারিকেল গাছ থেকে পড়ে পেটের ডান পাজড়ের মধ্যে মেহগুনি গাছের ডাল ঢুকে যাওয়ায় প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কম্পলেক্সে পরে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তারগন প্রাথমিক চিকিৎসা দিয়ে আমিলকে দ্রুত ঢাকা মেডিকেলে রেফার করেন। আলিমের মামা মনির হোসেন জানান, গত ৪ বছর আগে আলিমের বাবা মাছুম মা তাসলিমাকে ছেড়ে দেয়। সেই থেকে আলিমের মা আলিমকে নিয়ে অসহায় ভাবে জীবন যাপন করে আসছে। আলিমের এমন দুর্ঘটনা ঘটায় তার পরিবার চিকিৎসার জন্য দ্বারে ঘুরে বেড়াচ্ছে।
বর্তমান ঢাকা মেডিকেলে আলিমের প্রতিদিন চিকিৎসা বাবদ ব্যয় হচ্ছে ৮/১০ হাজার টাকা যা আলিমের মায়ের পক্ষে চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। অসহায় পরিবারটি শিশু সন্তানের জীবন বাঁচাতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সমাজের সকল বৃত্তবানদের প্রতি সু-দৃষ্টি কামনা করছেন।
কোন স্ব-হৃদয়বান ব্যক্তি তার চিকিৎসার জন্য যদি কেউ সহযোগীতা করতে চান তাহলে ০১৯১৮-৮৫০৭০০ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।