এইচ আর হাসু ।।
ঝিনাইদহের কালীগঞ্জের পাইকপাড়া-আনন্দবাগ প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার থেকে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার আনুষ্ঠানিকভাবে এ ইজতেমার উদ্বোধন করেন। শুক্রবার আগত ধর্মপ্রাণ মুসল্লিরা একত্রিত হয়ে জুম্মার নামাজ আদায় করে। নামাজ শেষে আম বয়ানের মধ্যদিয়ে
ইজতেমা শুরু হয়েছে। ইজতেমা আয়োজক কমিটি সূত্রে জানাগেছে, ঝিনাইদহ জেলাসহ আশপাশের বেশ কয়েকটি জেলার ৬০ হাজারের বেশি মুসল্লি কালীগঞ্জের পাইকপাড়া- আনন্দবাগ স্কুল মাঠের ইজতেমায় অংশগ্রহণ করবেন। আগামী রোববার আখেরী মোনাজাতের মধ্যদিয়ে জেলাব্যাপী এ ইজতেমা শেষ হবে।
ইজতেমা উপলক্ষে বিদ্যালয় মাঠে যাবতীয় কর্মকান্ড সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ঝিনাইদহ জেলাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা মাঠে আসতে শুরু করেছে।