শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহের কাঞ্চননগর স্কুল এন্ড কলেজে মেডিকেল ক্যাম্প ও বিনামূল্য ঔষুধ বিতরণ করা হয়েছে। আজ ২৭ জুলাই ২০১৮ শুক্রবার দুপুরে কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে দি লিজেন্ডস ২০০১ ব্যাচ কর্তৃক আয়োজিত দুস্থ ও দরিদ্র রোগীদের মাঝে এ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ধোধন করেন এ শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক বিশ্বেশ্বর চন্দ্র বিশ্বাস ।

এছাড়াও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বর্তমান অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস এবং এক্্র কাঞ্চন নগরীয়ান এসোসিয়েশনের সভাপতি শাহিনুর আলম লিটন।
প্রতিষ্ঠানের দি লিজেন্ডস ২০০১ ব্যাচের শিক্ষার্থী শহীদ ঢাকা সোহরাওয়াদী মেডিকেল কলেজ ও হাসপাতাল চিকিৎসক মোঃ বায়েজিদ হোসেন, খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক দেবাশীষ রায় এবং ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ফারজানা পারভিন নুপুর। এ মেডিকেল ক্যাম্পের চিকিৎসা সেবা প্রদান করেন।
এ মেডিকেল ক্যাম্পে শতাধীক দুস্থ ও দরিদ্র মানুষ চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়। দি লিজেন্ডস ২০০১ ব্যাচ ঝিনাইদহে ২০১৪ সাল থেকে খেলাধুলাসহ নানাবিধ সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন।
You must be logged in to post a comment.