জয়পুরহাটে গাঁজাসহ এমরান হোসেন নামে এক মাদক বিক্রেতাকে আটক করার কথা জানিয়েছে র্যাব।
সোমবার সকালে জয়পুরহাট সদর উপজেলার পাকুরতলী এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয় বলে জানান জয়পুরহাট র্যাব ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার মাসুদ রানা।
আরও পড়ুন : সুবর্ণচরে ভিজিএফের চাল নিয়ে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষ: আহত ২০, আটক ৯
তিনি জানান, আটক এমরান হোসেন জয়পুরহাট সদর উপজেলার পাইকড় দাঁড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
র্যাব কর্মকর্তা মাসুদ রানা আরও জানান, ইমরান হোসেন দীর্ঘদিন ধরেই জয়পুরহাটসহ আশপাশ এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। এমরান একটি বস্তায় গাঁজা নিয়ে মোটরসাইকেলে পাকুরতলীতে যাচ্ছে- সোমবার সকালে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
You must be logged in to post a comment.