ত্যাগের দীক্ষা
-জয়নব জোনাকি
আমার গরু হতে হবে
টকটকে খুব লাল,
কিনতে হবে গরুটাকে
বিবির হাটে কাল।
নাদুস নুদুস উঁচা লম্বা
সরু হবে নাক,
চারিদিকে রটবে গরুর
কতো যে নাম ডাক।
গরু যদি না কিনি হায়
লক্ষ টাকার দাম!
কেমন করে হবে আমার
এই সমাজে নাম ?
নাম কামাতে বনের পশু
দিলাম উজাড় করে,
মনের পশু মনের খাঁচায়
রাখছি আমি ভরে।
নেইনি আমি কুরবানিতে
মানুষ হবার শিক্ষা,
গরুর মতোই কাটছে জীবন
পাইনি ত্যাগের দীক্ষা।
You must be logged in to post a comment.