সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে চোরাচালান পন্য ভারতীয় বিস্কুট ভর্তি সিএনজি অটোরিক্সা সহ একজন কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (উত্তর)।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে ডিবি টিম শুক্রবার (২২ জানুয়ারী) রাত সাড়ে আট ঘটিকার সময় জৈন্তাপুর থানাধীন সিলেট-তামাবিল মহাসড়কের শুক্রবাড়ী বাজারে চেকপোস্ট পরিচালনা করে চোরাচালানের সাথে জড়িত শাফি চৌধুরী (২৪) নামে এক ব্যক্তি কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শাফি জকিগঞ্জ থানাধীন খালপাড় সাকিনের মৃত কামাল আহমেদ এর ছেলে।এসময় আসামীর হেফাজতে থাকা চোরাচালানের মাধ্যমে আসা ভারতীয় বিশ কার্টন বিস্কুট সহ সিএনজি অটোরিক্সা জব্দ করে পুলিশ।অভিযানকাল গ্রেফতারকৃত আসামী ভারতীয় পন্যের আমদানীর বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি।
জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৪,৭২০০০/- টাকা। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই মিজানুর রহমান সরকার বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রেখেছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় গতকাল জৈন্তাপুর থেকে ভারতীয় চোরাচালান পন্য সহ একজন কে গ্রেফতার করেছে ডিবি।
You must be logged in to post a comment.