জেল হত্যা দিবস উপলক্ষে কামারগাঁতে অালোচনা সভা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮, ৮:৪৩ অপরাহ্ন

একেএমবাবু, রাজশাহী।।

রাজশাহীর তানোর কামারগাঁ ইউনিয়ন কৃষকলীগের অায়োজনে মালার মোড়ে জেল হত্যা দিবস উপলক্ষে গত ৫ নভেম্বর সোমবার দুপুরে অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে ৭নম্বর ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মুনতাজ অালীর সভাপতিত্বে, মুজিবুর রহমানের পরিচালনায়, প্রধান অতিথি কামারগাঁ ইউনিয়ন অাওয়ামী লীগের সাধারন সম্পাদক সুফিকামাল মিন্টু, কামারগাঁ ইউনিয়ন  কৃষকলীগের সাধারন সম্পাদক মজিবর রহমান তিনি উপস্থিত ছিলেন।

এদিকে, অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তারা হলেন ৭নম্বর ওয়ার্ড অা,লীগের সভাপতি নিখিল চন্দ্র মন্ডল, কৃষকলীগ নেতা শামসুল সরদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রকি, সেকেন্দার অালী, ইয়াদ অালী সহ এক ঝাক বিভিন্ন ওয়ার্ড থেকে অাগত কৃষকলীগের নেতা কর্মীরা উক্ত সভাতে উপস্থিত ছিলেন।

অপরদিকে সভাতে কৃষকলীগের সাধারন সম্পাদক মজিবর রহমান সংবাদ কর্মীকে বলেন অাগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষক লীগের নেতা কর্মীরা ব্যপক রুপে গনসংযোগ করবে বলে এসব কথা জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ