জেলা যুবলীগ নেতার জানাযার নামাজে হাজারও  কর্মীর ঢল

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮, ৭:৫৪ পূর্বাহ্ন

একেএম বাবু, রাজশাহী।।
রাজশাহী জেলা অাওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক এএইচএম খালেদ ওয়াসী কেটুর জানাযার নামাজে হাজার হাজার নেতা কর্মীদের ঢল পড়েছে। জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের নতুন হড়গ্রাম পাড়ার গোরস্থান মাঠে সে খানে হাজারো জনতা উপস্থিত হয়েছিলো। অাজ শুক্রবার ৭ই সেপ্টেম্বর রাত সাড়ে ৪টার সময়ে মস্তিস্কে রক্তক্ষরন হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে এবং প্রাপ্ত খবরে জানা গেছে, তিনি হঠাৎ অসুস্থ হলে প্রথমে তাকে নিজ শহর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন লাইফ সাপটে থাকার পর খালেদ ওয়ামী কেটুর পরিস্থিতি খারাপ হলে তার উন্নত চিকিৎসার জন্য গতকাল বৃহস্পতিবারে হেলিকপ্টার যোগে ঢাকার অাগারগাঁ ওয়েব ন্যাশনাল ইনস্টিটিউট নিওরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়।কিন্তুু  রাত সাড়ে চার টার দিকে সে হাসপাতালে ইন্তেকাল করেন। জেলা যুবলীগের সংগ্রামী সাধারন সম্পাদক, এএইচএম খালেদ ওয়াসী কেটুর জানাযার নামাজে জেলার সব কটি উপজেলার সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উক্ত স্থানে দেখা গেছে। এদিকে জেলা যুবলীগের সাধারন সম্পাদকের মৃত্যুতে শোক প্রকাশ জানিয়েছেন, জেলা অাওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, (তানোর গোদাগাড়ীর) সফল (এমপি) অালহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
অপরদিকে দেখা গেছে,(পবা মোহনপুরের) সংসদ সদস্য অায়েন উদ্দিন। তাছাড়া দেখা গেছে তানোর উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, সাধারন সম্পাদক, জোবায়ের ইসলাম, কামারগাঁ ইউনিয়ন অা,লীগের সভাপতি, ফজলে রাব্বি ফরাদ সহ রাজশাহীর স্থানীয় জেলা উপজেলার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ