স্টাফ রিপোর্টার।।
১১ জুন ২০১৯ তারিখে জেলা প্রশাসন শেরপুর এর আয়োজনে ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর অর্থায়নে ও তত্ত্বাবধানে “জেনে, বুঝে বিদেশে যাই/ অর্থ, সম্মান দুটোই পাই” এই শ্লোগানকে ধারণ করে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রচারণামূলক সেমিনানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. শফিকুল ইসলাম, যুগ্মসচিব, পরিচালক (অর্থ ও কল্যাণ), ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্যবর জেলা প্রশাসক জনাব আনার কলি মাহবুব।
You must be logged in to post a comment.