জেনে নিন, ফরয, ফরযে কেফায়া ও ওয়াজিব সম্পর্কে

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৭ জুলাই, ২০১৯, ৭:০৪ পূর্বাহ্ন

অন্যদৃষ্টি ধর্ম জীবন।।

* ফরযঃ যা অকাট্য দলীল দ্বারা প্রমাণিত এবং যা আল্লাহ্‌র পক্ষ থেকে সুনিশ্চতরুপে করার জন্য আদেশ দেয়া হয়েছে তাকে ফরয বলে। যেমন, কালিমা,নামায,রোযা,হজ্জ,যাকাত,জিহাদ,ইলমে দ্বীন শিক্ষা করা,সত্য কথা বলা ইত্যাদি। ★ফরয দুই প্রকার ১. ফরযে_আইনঃ যে কাজ প্রত্যেক বালেগ সুস্থ মানসিক নর-নারীর উপর সমানভাবে ফরয।যেমন, পাঁচ ওয়াক্ত নামায, আবশ্যক পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা করা ইত্যাদি।

২. ফরযে কেফায়াঃ যে কাজ কতক লোকে করলে সকলেই গোনাহ থেকে বেঁচে যায়, কিন্তু কেউ পালন না করলে সকলেই ফরয তরকের জন্য পাপী হয়ে যায়।যেমন, জানাযার নামায পড়া, মৃত ব্যক্তির কাফন-দাফন করা, আবশ্যক পরিমাণ অপেক্ষা অতিরিক্ত ইলমে দ্বীন শিক্ষা করা ইত্যাদি।

*ওয়াজিবঃ ওয়াজিব কাজ ফরযের ন্যায় অবশ্য করণীয়। তবে পার্থক্য এতটুকু যে, কেউ ফরয অস্বীকার করলে কাফের হয়ে যায় কিন্তু ওয়াজিব অস্বীকার করলে কাফের হয় না, তবে ফাসেক হয়ে যায়। যেমন, বেতরের নামায পড়া, কুরবানী করা, ফেতরা দেয়া, খুদবা শোনা ইত্যাদি।
অন্যদৃষ্টি/ এস.খাঁন

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ