জীবননগরে ২৭২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯, ১১:২৯ পূর্বাহ্ন

আল আমিন, জীবননগর, চুয়াডাঙ্গা।।

জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে বৃহস্পতিবার রাতে উথলী বাজার এলাকার থেকে ২৭২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মিতুল হোসেন (৩৫) গ্রেপ্তার।

ফেনসিডিলসহ গ্রেপ্তার মিতুল হোসেন (৩৫) কুষ্টিয়া জেলার মিরপুর থানার আহম্মদপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।

পুলিশ সূত্র থেকে জানা গেছে, চুয়াডাঙ্গা জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল নেতৃত্বে এসআই নাহিরুল ইসলাম, পিএসআই মেফাউল, পিএসআই আশরাফুল সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার উথলী বাজার এলাকায় মাদকবিরোধী ঝটিকা অভিযান পরিচালনা করে ২৭২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মিতুল হোসেনকে গ্রেপ্তার করেন।

এব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি অপারেশন এমএম সেলিম বলেন,মাদক চোরাকারবারি মিতুলের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।

তিনি আরো জানান, জীবননগর থেকে যতদিন পর্যন্ত মাদক সমূলে নির্মূল না হবে ততদিন এই মাদকবিরোধী অভিযান অব্যহত থাকবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ