এনামুল হক, পোরশা (নওগাঁ) প্রতিনিধি।।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৬ নওগাঁ-১ (নিয়ামতপুর-সাপাহার-পোরশা) আসনে ৭জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বুধবার বিকাল ৫টা পর্যন্ত সংসদ সদস্য পদে নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি নওগাঁ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে, বিএনপি থেকে সাবেক সংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ডাঃছালেক চৌধুরী ও নওগাঁ জেলা বিএনপি সহ-সভাপতি মোস্তাফিজুর.রহমান নিয়ামতপুরে সহকারী.রিটার্নিং অফিসারের কার্যালয়ে, পোরশা উপজেলা বিএনপি’র সাবেক সেক্রেটারী লায়ন মাসুদ রানা, এলডিপি’র নওগাঁ জেলা সভাপতি আবু হেনা মোস্তফা কামাল চৌধুরী নওগাঁ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে,জাতীয় পার্টি(এ)’র উপজেলা সভাপতি আকবর আলী (কালু) ও ইসলামি আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মোস্তাফিজুর রহমান পোরশায় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এসময় তাদের সাথে দলীয় নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.