জাতীয় নির্বাচন উপলক্ষে তানোরে যুবলীগের মাঠ দখল

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ৭:৩২ পূর্বাহ্ন

একেএম,বাবু, রাজশাহী।।
রাজশাহীর তানোরে জাতীয় নির্বাচন উপলক্ষে দিন দিন সংগঠনে যুবলীগের মাঠ দখলের খবর উঠেছে। প্রাপ্ত খবরে জানা পাঁচন্দর ইউপির ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের অায়োজনে ১৩ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে ভীমপাড়াতে ওয়ার্ড যুবলীগের কর্মী সভা হয়েছে। এদিকে উক্ত অনুষ্ঠান গুলোতে প্রধান অতিথি হিসেবে, তানোর উপজেলা যুবলীগের সভাপতি ও কলমা ইউনিয়ন পরিষদের দুবারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান, লুৎফর হায়দার রশিদ ময়না তিনি এ ধরনের সব অনুষ্ঠান গুলোতে উপস্থিত থাকছেন। অপরদিকে প্রতিটি সময় লুৎফর হায়দার রশিদ ময়নার সাথে সার্বিক সহযোগিতা করছেন তিনি তানোর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক, জোবায়ের ইসলাম।
এছাড়া প্রধান বক্তা হিসেবে গোদাগাড়ী উপজেলা যুবলীগের (সাবেক) সভাপতি শফিকুল সরকারও উক্ত অুনষ্ঠান গুলোতে বক্তব্য রাখেন। তাছাড়া অাজ ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে ভীমপাড়া যুবলীগের কর্মী সভাতে উপস্থিত ছিলেন,পাঁচন্দর ইউপি যুবলীগের সভাপতি রবিউল ইসলাম এবং অত্র ইউপি যুবলীগের সাধারন সম্পাদক সহ স্থানীয় এক ঝাক যুবলীগের নেতা কর্মীরা অত্র কর্মী সভাতে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অাগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তানোরের কৃতি ও শহীদ পরিবারের সন্তান, অালহাজ্ব ওমর ফারুক চৌধুরীকে অাবারো বিজয় করাতে যুবলীগের দুর্বল কমিটির সংস্কার করে কমিটির অাকার বৃদ্ধি করা হচ্ছে। ময়না বলেন এমপি ওমর ফারুক চৌধুরীকে অাবারো বিজয় করিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। সে জন্য সকলের প্রতি নৌকা প্রতীকের নতুন নতুন ভোট বৃদ্ধির অাহব্বান জানান। তাছাড়া অাগামীতেও তাকে এমপি হিসেবে ধরে রাখার জন্য যা যা করা দরকার উপস্থিত যুবলীগের নেতা কর্মীরা থানা সভাপতির সামনে হাত তুলে শপত করে বলেন, রাজশাহী ১ অাসনের এমপি অালহাজ্ব ওমর ফারুক চৌধুরীর সাথে অাছি এবং অাগামীতেও থাকবো বলে স্থানীয় নেতা কর্মীরা উপজেলা যুবলীগের সভাপতির কাছে অঙ্গিকার করেছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ