বিনোদন ডেস্ক।।
প্রতিবারের মতো এবারও জমকালো আয়োজনে জন্মদিন উদযাপন করলেন হালের আলোচিত অভিনেত্রী পরীমণি। এবার তিনি ধরা দিয়েছেন সাদা পরীর বেশে। বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করেন পরী।
পরিবার ও শোবিজে নিজের কাছের মানুষদের আমন্ত্রণ জানান তিনি। পরীকে শুভেচ্ছা জানান চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, আনিসুর রহমান মিলন, আবদুর নুর সজল, সিয়াম আহমেদ, অভিনেত্রী মৌসুমী, রুনা খান, শবনম ফারিয়া, তানহা তাসনিয়া, নির্মাতা মালেক আফসারী, ওয়াজেদ আলী সুমন, দীপংকর দীপনসহ অনেকে।
জন্মদিনে উচ্ছসিত পরীমণি গণমাধ্যমকে বলেন, প্রতিবছর আমি প্রিয় মানুষদের নিয়ে বিশেষ এই দিনটি উদযাপন করতে আনন্দ পাই। সবার কাছে আমার সামনের দিনগুলোর জন্য দোয়া চাই।
এদিকে, প্রতি বছরের মতো এবারও পরীমণি তার জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সময় কাটান। বিশেষ এই দিনে তিনি রাজধানীর সুবিধাবঞ্চিত কিছু শিশুদের সঙ্গে কেক কাটেন এবং তাদের মধ্যে কিছু উপহার সামগ্রী বিতরণ করেন।
উল্লেখ্য, গত বছর জন্মদিনে আমন্ত্রিত অতিথিদের ড্রেসকোড হিসেবে অনুরোধ করেছিলেন কালো-সোনালি রংয়ের পোশাকের ওপর। এ বছর তিনি অনুরোধ জানান ছেলেদের সাদা এবং মেয়েদের পার্পল (লাল ও নীলের সংমিশ্রণে সৃষ্ট রক্তবর্ণ) রংয়ের পোশাকের ওপর।
You must be logged in to post a comment.