মাসুদ রানা, জবি।।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মারামারিতে সাংবাদিকসহ কমপক্ষে ৪ জন আহত হয়েছে।বুধবার দুপুরে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। জানা যায়, মেয়ে ঘটিত প্রেমের প্রস্তাব নিয়ে বুধবার বিকাল ৩টায় সভাপতি গ্রুপের এক ছেলেকে মারধর করে সাধারন সম্পাদক গ্রুপের জুনিয়র কর্মীরা। এ ঘটনা প্রেক্ষিতে দুগ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত হন সাধারন সম্পাদক গ্রুপের কর্মী নাহিদ। পরে সাধারন সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেলের কর্মীরা জবি ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামের কর্মীদের ওপর হামলা করে। এ ঘটনায় ক্যাম্পাসের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভট পরিস্থিতি নিয়ন্ত্রনে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পরে দুপুর চারটার দিকে সভাপতি গ্রুপের কর্মী শরীফুল ইসলাম শিমুল (১১তম ব্যাচ) ও তার বন্ধু দৈনিক ইনকিলাবের বিশ্ববিদ্যালয় সংবাদদাতা নাইমুর রহমান নাবিল ক্যাম্পাস থেকে বাসায় ফেরার সময় বাহাদুর শাহ পার্কের সামনে সাধারণ সম্পাদকের গ্রুপের কর্মী আশিকুর রহমান আশিক (১২তম ব্যাচ, নৃবিজ্ঞান বিভাগ), কৌনিক (১২তম ব্যাচ, পদার্থবিজ্ঞান), নুরে আলম (১২তম ব্যাচ, ইতিহাস) তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
এসময় সাধারণ সম্পাদক গ্রুপের কর্মী আশিকুর রহমান আশিক সাংবাদিক নাবিলকে গুরুতর আহত করে। আহত শিমুল ও নাবিলকে উদ্ধার করে সুমনা মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ প্রসঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. নুর মোহাম্মদ বলেন, লিখিত অভিযোগ দিলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
কোতয়ালি থানার ওসি মশিউর রহমান বলেন, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ গ্রুপের কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল বলেন, ক্যাম্পাসে এ ধরনের অপ্রিতিকর ঘটনা প্রত্যাশা করিনাই। আমি পারিবারিক কাজে ক্যাম্পাসের বাহিওে ছিলাম। বৃহস্পতিবার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
You must be logged in to post a comment.