জনপদ/ দেশের অধিবাসী কখন নিরাপদ থাকে?

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১০ আগস্ট, ২০১৯, ১০:২০ পূর্বাহ্ন

আবদুল মান্নান।।

পৃথিবীর বিভিন্ন জায়গায় বর্তমানে নানাবিধ প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে হচ্ছে। বাংলাদেশে ও এর বাইরে নয়। সাম্প্রতিক সময়ে দেশে হাজার হাজার মানুষ এডিস মশার কামড়ে প্রাণঘাতী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে।
পরিস্থিতি এতই জটিল আকার ধারণ করছে যে , হাজার কোটি টাকার মশক নিধন ওষুধ চিটিয়েও ডেঙ্গু কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না!

পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে ঢাকা উত্তরের মেয়র জনাব আতিকুল হক গত ৭/৮/২০১৯ ইংরেজি   তারিখে ঢাকায় একটি অনুষ্ঠানে মাদ্রাসার আলেম ও ছাত্রদের উদ্দেশ্য বলেন, ”আপনারা কোরআনের হাফেজ। আপনারা যারা কোরআন নিয়ে আছেন আপনাদের মন পরিস্কার।আমার বিশ্বাস মাদ্রাসার ছাত্ররাই পারবে ঢাকা থেকে এডিস মশা দূর করতে। মেয়রের উপলব্ধি যথার্থ। প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা প্রকৃতিগত ও পরিবেশগত করাই শ্রেয়।”

সমাজের রন্ধ্রে রন্ধ্রে যখন অনাচার-অবিচার, পাইকারি হারে অশ্লীলতা বৃদ্ধি পায়। নারী সমাজ চলাফেরায় বেপরোয়া হয়ে ওঠে! আলেম সমাজ অসৎ জীবন-যাপন ও দুর্নীতিতে জড়িয়ে পড়ে! সৎ কাজের আদেশ ও খারাপ কাজ থেকে বিরত থাকার শিক্ষা হ্রাস পায়। ধর্মীয় তথা কোরআন শিক্ষা সংকুচিত হয়ে যায়! তখন প্রকৃতির পরিবেশ উষ্ণ হয়!

তখন প্রকৃতির উষ্ণতা হ্রাস করার জন্য ঐ জনপদ/ দেশে কিছু চরিত্রের উপস্থিতি আবশ্যক হয়ে পড়ে। উক্ত চরিত্রগুলো আল্লামা কুরতুবী(রাহ:) সুনিপুণ ভাবে উপস্থাপন করে বলেন, ”কোন জনপদ বা দেশে যখন চারটি বৈশিষ্ট্যের উপস্থিতি বিরাজমান থাকে তখন সেখানের অধিবাসীগণ  বিপদ-আপদ ও মসিবত থেকে মুক্ত থাকে।
আর তা হল-

১. একজন ন্যায় বিচার নেতা যিনি অত্যাচার করেন না।
২. আলেম সঠিক পথে থাকবে।
৩. মুরব্বিগণ সৎ কাজের আদেশ দিবেন, খারাপ কাজ থেকে বিরত রাখবে, তারা ইলম ও কোরআন শিক্ষায় উৎসাহিত করবেন।
৪. নারীরা পর্দায় থাকবে, জাহেলি যুগের মত বাইরে বের হবেনা।

আল্লামা কুরতুবী(রা:) বিষয়টি নিন্মোক্ত ভাবে উদ্ধৃত করে বলেন,

كل بلدة يكون فيها أربعة فأهلها معصومون من البلاء
: امام عادل لا يظلم،
وعالم علي سبيل الهدي ،
ومشايخ يأمرون بالمعروف وينهون عن المنكر و يحرضون علي طلب العلم و القرآن،
ونساءهم مستورات لا يتبرجن تبرج الجاهلية الأولي .(القرطبي)

জনপদ ও দেশে যে কোন ধরণের অস্বাভাবিক অবস্থার সৃষ্টির জন্য ঐ জনপদের মানুষের কৃতকর্মই দায়ী!! জনপদের মানুষের ভাল কাজ-কর্ম তাদের মুক্তির অন্যতম হাতিয়ার।

লেখক

শিক্ষক ও সাংবাদিক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ