বৃষ্টি ভেজা আষাঢ়
-মইনুল হোসাইন
আকাশ জুড়ে রং ছড়ালো ,
কাজল কালো ভোমরা ৷
মেঘের চাপে আকাশ টা আজ ,
মুখ করেছে গোমরা ৷
মন ভাল নেই আকাশের ,
ডাকছে গুরু গুরু ৷
শংকিত সব প্রাণীকূল ,
বুক কাঁপছে দূরু দূরু ৷
মেঘ ছুটছে নিটল পায়ে ,
বিজলি চমকায় আকাশে ৷
শালুক পাতা ঘোমটা খোলে ,
ঝিরঝিরে হিম বাতাসে ৷
সাদা বকের চলছে মিছিল
ঘন বাঁশ ঝাঁড়ে ৷
ডাহূকের করুণ ডাকে ,
মনটা উদাস করে ৷
ব্যাঙা ব্যাঙি উল্লাস করে ,
বাসর তাদের আজ ৷
বিয়ের দিনে খেঁকশিয়ালের ,
চোখে মুখে লাজ ৷
রোদে পোড়া সবুজ ঘাসে ,
ফিরেছে আজ প্রাণ ৷
হাসনাহেনা সুবাস বিলায় ,
কদম ফুলের স্নান ৷
নদী নালায় নতুন পানি ,
লাল শাড়িতে পুঁটি ৷
জল কেলিতে হংস মিথুন ,
নৌকা ছুটোছুটি ৷
উদোম দেহে ক্ষেত খামারে ,
সময় কাটছে চাষার ৷
সবার মাঝে এলো ফিরে ,
বৃষ্টি ভেজা আষাঢ় ৷
You must be logged in to post a comment.