ছাত্রদলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নওগাঁয় জেলা ছাত্রদলের আলোচনা সভা

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৬ জানুয়ারী, ২০১৯, ৮:০৫ অপরাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি।।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নওগাঁয় জেলা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ নাজমুল হক সনি। রবিবার বিকেলে শহরের কে,ডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম টুকু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ওরফে ভিপি রানা, শহর বিএনপির আহবায়ক নাছির উদ্দীন আহমেদ,পজেলা বিএনপির সহ-সভাপতি মাষ্টার হাফিজুর রহমান ও এ্যাডঃ রফিকুল আলম, সদর থানা বিএনপির সাধারন সম্পাদক আ,স,ম আল কাফী তুহীন, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারন সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম হোসেন, সাধারন সম্পাদক শফিউল আজম টুটুল, জেলা ছাত্রদলের সাবেক নেতা জুলহাস উল আলম অপু, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক  মামুন বিন ইসলাম দোহা, যুগ্ম সম্পাদক সহিদুল ইসলাম সোহাগ ও আবু বক্কর সিদ্দিক অপু, প্রচার সম্পাদক ময়নুল ইসলাম সনি প্রমুখ বক্তব্য রাখেন। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের শহীদ আতœার মাগফেরাত কামনা, সবিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা এবং সম্প্রতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে আওয়ামীলীগ কর্তৃক জেল, জুলুম, হত্যা ও নির্যাতনের স্বীকার নেতাকর্মীদের শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মোঃ সানোয়ার হোসেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ