সদ্যবিদায়ী চেয়ারম্যানদের জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন।
বুধবার (২৭ এপ্রিল) দুপুরে মন্ত্রীর বরাত দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী এ তথ্য জানান।
স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্ব স্ব জেলা পরিষদের সদ্যবিদায়ী চেয়ারম্যানদের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তারা আগামী নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নতুন পরিষদ গঠন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
আরও দেখুন : সৌদি আরব যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান
এর আগে গত ১৭ এপ্রিল মেয়াদোত্তীর্ণ হওয়ায় দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত করে সরকার। এদিন স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
উপসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন অনুযায়ী দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার তারিখ থেকে ৫ বছর উত্তীর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত হয়েছে।
You must be logged in to post a comment.