চুয়াডাঙ্গা সদরে বাংলা টাইপিং প্রতিযোগিতায় হিজলগাড়ির তানিম আহম্মেদ সেরা

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১২ জুলাই, ২০১৯, ৮:১০ পূর্বাহ্ন

লেলিন হোসেন।।

চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহি অফিসার জনাব ওয়াশীমুল বারী স্যার এর উদ্দোগে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর সার্বিক তত্ত্বাবধানে আজ চুয়াডাঙ্গা ফাযিল মাদরাসার শেখ রাসেল ডিজিটাল ল্যাবে চুয়াডাঙা সদর উপজেলার ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি থেকে ৩জন করে শিক্ষার্থী নিয়ে মোট ৩৬ জন শিক্ষার্থীর মধ্যে বাংলা টাইপিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে তানিম আহম্মেদ, হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়, ২য় স্থান অর্জন করে মোঃ পারভেজ আলী, মাখালডাঙ্গা দিননাথপুর মাধ্যমিক বিদ্যালয়, ৩য় স্থান অর্জন করে মোছাঃ রিতু খাতুন রোমেলা খাতুন বালিকা বিদ্যালয়, ৪র্থ স্থান অর্জন করে মোঃ আবু আমের, চুয়াডাঙ্গা ফাযিল মাদরাসা ও ৫ম স্থান অর্জন করে একরামুল হক, তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়।

প্রতিযোগিতা শেষের বিজয়িদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহি অফিসার এর পক্ষে জনাব বিকাশ কুমার সাহা ও অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মীর মোঃ জান্নাত আলি। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার জনাব সোহেল আহমেদ, সহকারি প্রোগ্রামার জনাব প্রস্ফুট মন্ডল।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ